জেলার বিভিন্ন জায়গায় পালন করা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এদিন বামনগোলা শাখার একল বিদ্যালয়ের পক্ষ থেকে সকালে একটি র্যালি বের করা হয়। একটি গাছ একটি প্রান, গাছ লাগাও প্রান বাঁচাও এই বার্তা নিয়ে এই দিন এই র্যালিটি পাকুয়াহাট মন্দির থেকে শুরু করে পাকুয়া বাজার পরিক্রমা করে পাকুয়াহাটের গরু হাটিতে র্যালিটি শেষ হয়। এরপর বৃক্ষ রোপণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের কর্মকর্তা প্রলাদ চন্দ্র রায়, আন্না রায় ও ব্লকের মহিলা কার্যকর্তা সহ স্কুলের ছাত্রছাত্রীরা।
মালদা